বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন রাজশাহী মহানগর ও জেলা।
আজ (শনিবার) দুপুরে মহানগর বিএনপির কাযালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আটক সকল রাজবন্দির মুক্তি দাবি করা হয়। সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী আন্দোলন সংগ্রামের ঘাঁটি এখান থেকে যে কোন সময় জনবিস্ফরণ ঘটতে পারে । প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা অতি উৎসাহী হবেন না। অবিলম্বে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন তিনি। তিনি আশংকা করেন চিকিৎসার অভাবে যে কোন সময় বেগম জিয়ার খারাপ খবর আসতে পারে। আর এর দায় সরকার কোনভাবেই এড়াতে পারে না, এর জন্য সরকারকেই সকল দায়দায়িত্ব নিতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। শফিকুল হক মিলনের মুক্তির জোর দাবি জানিয়ে তিনি বলেন, সরকার উদ্দেশ্যমুলক ভাবে বিএনপির এ নেতাকে একের পর এক গায়েবি মামলা দিয়ে জেলে আটকে রাখছে। উচ্চ আদালত থেকে জামিন পেলেও মুক্তি মিলছেনা, কারণ গায়েবি মামলায় আসামি করে তাকে হয়রানি করছে। তিনি আরো বলেন, মিলনের স্ত্রী গুরতর অসুস্থ একদিকে টাকার অভাব অন্যদিকে স্বামী জেলে আটক এমন অবস্থায় মানবিক হয়ে উঠেছে তাদের জীবন। একই সাথে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের মুক্তি দাবি করে বলেন, একটি আপরাধে একটি মামলার বিধান থাকলেও দেশের বিভিন্ন জেলায় মামলা করে তাকে চরম হয়রানি করছে সরকার। এক সপ্তাহের মধ্যে আটক নেতাদের মুক্তি না দিলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, এই অবৈধ সরকার সারা দেশকে কারাগারে পরিণত করেছে। গায়েবি মামলা দিয়ে বিরোধীদের হয়রানি করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির নির্হী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক রাজশাহী নগর বিএনপির সাবেক সভাপতি ও মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী, সদস্যসচিব মামুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক দেলওয়ার হোসেন,ওয়ালিউল হক রানা,আসলাম সরকার। শফিকুল হক মিলন ও আবু সাঈদ চাঁদের আইনজীবি রইসুল ইসলাম, পারভেজ তৌফিক জাহেদী, আলী আশরাফ মাসুমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা- কর্মীগণ, এছাড়া সংবাদ সম্মেলনে রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলোকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
-ADVERTISEMENT-
