ইবির আবরার ফাহাদ হল সংযুক্তি থেকে ধর্মতত্ব অনুষদের শিক্ষার্থীদের বঞ্চিতের অভিযোগ

প্রতিবেদক: ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘অদম্য জুলাই মিছিল’ উত্তর সমাবেশে নতুন আবরার ফাহাদ হলের আবাসন বরাদ্দে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের শিক্ষার্থীদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলেছেন সংগঠনটির সভাপতি ইউসুফ আলী।

‎বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সংগঠনির সভাপতি মো: ইউসুফ আলীর এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে সমবেত হয়ে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি ক্যাম্পাসের  প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‎মিছিলে সংগঠনটির নেতাকর্মীরা “জুলাই নিয়ে তালবাহানা চলবে না চলবে না”, “জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে করতে হবে”, “জুলাই সনদ মানে না যারা, বাংলাদেশের শত্রু তারা”, “আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”, “ষড়যন্ত্র করিস না, গদি কিন্তু থাকবে না” এবং “জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার” ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস উত্তাল করে তোলেন।

‎সমাবেশে সভাপতি ইউসুফ আলী বলেন, ‎”আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল একটি নতুন ও ইনসাফের। কিন্তু আমরা বাস্তবে এখন পর্যন্ত ইনসাফ কায়েম হতে দেখতে পারি নাই। আমরা আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, আমাদের এই আন্দোলন শেষ হবে না, যতদিন এদেশের ভূখণ্ডে ইনসাফ কায়েম না হয়।

‎তিনি আরও বলেন,”আমাদের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। কিন্তু দীর্ঘ দুই বছর পার হয়ে গেলেও আমরা বাংলাদেশকে বৈষম্যমুক্ত করতে পারি নাই। দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি।

‎ইবির নবনির্মিত হলের আবাসন বন্টন তুলে ধরে তিনি বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ আবরার ফাহাদ হলের জন্য থিওলজির শিক্ষার্থীদেরকে অ্যালট দেওয়া হয় নাই। এটা স্পষ্ট বৈষম্য! আমরা প্রশাসনকে বলে দিতে চাই, অতিসত্বর এই বৈষম্যের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করুন। শহীদ আবরার ফাহাদ হলে সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদেরকে সংযুক্তি করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি”।


সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice