১৪ দেশের অংশগ্রহণ, গবেষণাপত্র প্রতিযোগিতায় প্রথম রুয়েট

প্রতিবেদক: রুয়েট প্রতিনিধি:

১৪ দেশের গবেষক ও প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ‘RAAICON 2026’-এর গবেষণাপত্র প্রতিযোগিতায় প্রথম হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং তৃতীয় হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর যবিপ্রবিতে অনুষ্ঠিত হয় ‘RAAICON 2026’ (5th IEEE International Conference on Robotics, Automation, Artificial Intelligence and Internet of Things)। IEEE বাংলাদেশ সেকশন ও IEEE Robotics and Automation Society Bangladesh Chapter-এর যৌথ আয়োজনে এবং যবিপ্রবির ব্যবস্থাপনায় সম্মেলনটি সরাসরি ও অনলাইনে অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ ১৪টি দেশের গবেষক ও প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। এতে ৫১৭টি গবেষণাপত্র জমা পড়ে। পর্যালোচনা ও বাছাই শেষে ১৪৫টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। গবেষণাপত্র গ্রহণের হার ছিল প্রায় ২৮ শতাংশ।

শুক্রবার সকালে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

সম্মেলনে কি-নোট স্পিকার হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ক্যালিফোর্নিয়াভিত্তিক Applied Materials Inc.-এর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার রাম চন্দ্র পালসানিয়া। তিনি সেমিকন্ডাক্টর উৎপাদনে প্রেডিক্টিভ মেইনটেন্যান্স এবং যন্ত্রের ডাউনটাইম কমাতে এআই-চালিত অটোমেশনের ব্যবহার নিয়ে আলোচনা করেন।

সম্মেলনে রোবটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংসের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণালব্ধ ফলাফল ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়।

গবেষণাপত্র প্রতিযোগিতায় প্রথম হওয়ার এ অর্জন রুয়েটের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice