আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীতে মহানগর বিএনপির সমাবেশ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬, আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে বুধবার বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

সমাবেশে শহীদ সাকিব আনজুমের পিতা আইনুল হক এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত কয়েকজন যোদ্ধা স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, অলিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিন, মোক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন এবং সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

এ ছাড়া থানা বিএনপির সভাপতি বা আহ্বায়ক, সাধারণ সম্পাদক বা সদস্য সচিব, বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

সমাবেশ শুরুর আগে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice