অমিংসিত শহীদ সাজিদ আব্দুল্লাহ ইস্যু: ৪ দফা দাবিতে স্বারকলিপি টাংগাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির

প্রতিবেদক: ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরেরও বেশি সময় অতিবাহিত হলেও তদন্তে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়া এবং পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী হলের নামকরণ না করার প্রতিবাদে ৪ দফা দাবিতে উপাচার্য প্রফেসর ড. একে এম মতিনুর  বরাবর স্মারকলিপি দিয়েছে ‘টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতি’।

রবিবার (১৯ জুলাই ) সংগঠনের সভাপতি মো: রাকাত হোসেনের নেতৃত্বে কার্যনির্বাহি সদস্যরা উপস্থিত থেকে  বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

‎​স্মারকলিপিতে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার বা তদন্তের অগ্রগতি পরিলক্ষিত হয়নি। এছাড়া সর্বশেষ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত এবং লিখিত প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও শহীদ সাজিদ আব্দুল্লাহর নামে হলের নামকরণ সম্পন্ন করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।

‎স্বারকলিপিতে তারা দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য নিম্নোক্ত ৪টি দাবি তুলে ধরেন, ​১. শহীদ সাজিদ আব্দুল্লাহ এর হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে স্বল্প সময়ের মধ্যে বিচার নিষ্পত্তি করা,২. পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী শহীদ সাজিদ আব্দুল্লাহ এর নামে হলের নামকরণ সম্পন্ন করা,৩. মামলার সার্বিক অগ্রগতি তদারকি করার জন্য শিক্ষক-ছাত্র সমন্বয়ে একটি নতুন কমিটি গঠন করা এবং ৪. প্রতিশ্রুতি অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ দ্রুততম সময়ের মধ্যে প্রদান নিশ্চিত করা।

‎স্বারক লিপির প্রেক্ষিতে উপাচার্য ড. একে এম মতিনুর রহমান বলেন, “আমাদের মূল লক্ষ্য দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত সত্য উদঘাটন করা। পূর্ববর্তী প্রশাসন দীর্ঘ দশ মাস সময় পেয়েও যেখানে একটি সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পারেনি, সেখানে দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের মধ্যেই আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। আমি আশাবাদী, খুব দ্রুতই এর একটি সুষ্ঠু সমাধান হবে।
‎​আর হল নামকরণের বিষয়টি নিয়ে বলতে চাই যেহেতু বর্তমান প্রশাসন এ ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেয়নি এবং এটি পূর্বের প্রশাসনের একটি প্রতিশ্রুতি ছিল, তাই বর্তমান বাস্তবতায় এককভাবে আমার পক্ষে কোনো নতুন সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়।”
‎তিনি আরও বলেন,”আর্থিক অনুদানের ব্যাপারের তার পরিবারের সাথে কথা হয়েছে যত দ্রুত সম্ভব আমরা এটি পরিশোধ করার চেষ্টা করছি এবং বিচারকার্যকে গতিশীল করতে যেসকল পদক্ষেপ নেয়া দরকার তা এই প্রশাসন নিবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice