রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে শান্তুনু-হেলাল পরিষদের ২১ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁদের নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের ঘোষণাপত্র অনুযায়ী, সভাপতি পদে মো. মাহবুবুর রশিদ, সহসভাপতি পদে মো. মুরাদ হোসেন ও মো. লতিফুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মো. নজরুল ইসলাম হেলাল নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে মো. আলমগীর কবীর, সহসাধারণ সম্পাদক পদে মো. জিল্লুর রহমান ও মো. রাব্বি আহমেদ (সজীব) এবং কোষাধ্যক্ষ পদে মো. হাবিবুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন—মো. মজিবুর রহমান, মো. শামসুজ্জামান মামুন, মো. শামসুল আলম আজাদ, মো. মনসুর রহমান, মো. শওকত আলী, মো. আব্দুল হাদী নবাব, মো. টারজেন আলী, মো. নজরুল ইসলাম সোহেল, মো. আবুল বাসার শেরেকুল, মো. সেলিম রেজা ছলিম, শ্রী সঞ্জয় কুমার হালদার, মো. নাসির উদ্দিন ও রায়হান মাহমুদ।
নির্বাচন কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট পদগুলোতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইমতিয়ার মাসরুর আল আমীন স্বাক্ষরিত ঘোষণাপত্রে নবনির্বাচিত সদস্যদের নাম ও পদ উল্লেখ করা হয়েছে। ঘোষণাপত্রের অনুলিপি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র, বাণিজ্য মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দপ্তর এবং রাজশাহীর বিভিন্ন কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথা উল্লেখ রয়েছে।
এদিকে, শান্তুনু-হেলাল পরিষদের ২১ প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের নেতৃত্ব চূড়ান্ত হয়েছে।
