রাবিতে খাদ্য সচেতনতা বৃদ্ধিতে ফুড স্টল মনিটরিং

প্রতিবেদক: রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের (এইসএফএসএ) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের খাবারের দোকানগুলোর মান উন্নয়ন ও পরিচ্ছন্নতা নিশ্চিতে ফুড স্টল মনিটরিং করা হয়। এসময় তারা প্রস্তুতকারকদের সচেতন এবং মালিক ও কর্মচারীদের মাঝে বিনামূল্যে মাক্স এবং ক্যাপ বিতরন করেন।

রবিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল চত্বর, জিয়া হলের সামনের দোকানগুলো, স্টেশন বাজার ও সংলগ্ন এলাকার খাবার দোকান পর্যবেক্ষণ করেন।

অ্যাসোসিয়েশনর সাধারন সম্পাদক ওহিদুল ইসলাম মিনা বলেন, আমাদের ক্লাবের প্রধান উদ্দেশ্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করা এবং আমরা সম্পূর্ণ সেচ্ছাসেবী সংগঠন হিসেবে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীরা আমাদের সবসময় সহযোগিতা করেছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক আহমেদ রাফি বলেন, নিরাপদ স্বাস্থসম্মত খাবার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য যেনো আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর কাছে মানসম্মত খাবার পৌছাতে সক্ষম হই।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice