নওগার পোরশা থানায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিসেন্ড ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করা হয়।
নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অদ্য ইং ১৬/০৬/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.০০ ঘটিকায় পোরশা থানাধীন গাংগুরিয়া ইউনিয়নের গাংগুরিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পোরশা থানার অফিসার ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রয় কালে ০১ জন পেশাদর মাদক ব্যবসায়িকে আটক করা হয়।
উক্ত মাদক ব্যবসায়ি মোঃ ইব্রাহিম (৩০),পিতা- মো: শরিফ উদ্দিন, গ্রাম-পোরশা (গোবিরাকুড়ি),থানা- পোরশা, জেলা-নওগাঁ এর দেহ তল্লাশি করিয়া তার ডান হাতে থাকা শপিং ব্যাগের ভিতর সাদা পলিথিনে মোড়ানো ৩৫০ (তিন শত পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ(ওসি)জানান গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। আমাদের মাদক বিরোধী অভিযান চলমান আছে।
