গভীর রাতে এসিল্যান্ডের অভিযান, দুইটি ভেকু অকেজো

প্রতিবেদক: পুঠিয়া উপজেলা প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধে গভীর রাতে এসিল্যান্ডের অভিযান।


রবিবার (১৪ জুন) রাত সাড়ে ১১টা থেকে ১টা ১০ পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ও চন্দনমাড়িয়া এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত।


অভিযানে ২ ভেকুর ব্যাটারি জব্দসহ ২ টি এস্কেভেটর (ভেকু মেশিন) যান্ত্রিকভাবে অকেজো করা হয়। এদিকে ফসলি জমির টপসয়েল রক্ষায় রাতভর উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান এবং পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice