নওগাঁ সদর থানা এলাকায় পারিবারিক কলহের জেরে গৃহবধু কে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় ঘাতক স্বামী কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানা যায়,৭ মে আনুমানিক রাত একটা থেকে ২ টার মধ্যে নওগাঁ সদর থানার মোঃ মোরশেদ আলম (২৮), পিতা- মোঃ পিন্টু, গ্রাম- আরজি নওগাঁ ডাঙ্গাপাড়া, থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁ এর শয়নকক্ষে বিছানার উপর গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূ ফাল্গুনী কে শ্বাসরোধ করে হত্যা করে।
স্থানীয় সূত্রে পুলিশ জানতে পারে ফাল্গুনীর সাথে গত এক মাস পূর্বে মোঃ মোরশেদ এর বিবাহ হয়। পারিবারিক কলহের জেরে স্বামী-মোঃ মোরশেদ গৃহবধূ ফাল্গুনীকে গলায় শ্বাস রোধ করে ওড়না পেচিয়ে বিছানায় ফেলে রাখে। পরবর্তীতে নওগাঁ সদর থানা সংবাদ পেয়ে গৃহবধূ ফাল্গুনির লাশ উদ্ধার করে এবং আসামি মোঃ মোরশেদ কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
প্রথমত মোরশেদ হত্যার বিষয়টি অস্বীকার করে এবং ঘটনাটাকে আত্ম-হত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশের বিশেষ টিমের ক্রমাগত জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে পারিবারিক কলহের জেরে সে তার স্ত্রীকে ওড়না পেচিয়ে হত্যা করেছে ।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জানান তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
