প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় বাবর আলীর

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট ‘মাকালু’ জয় করেছেন পর্বতারোহী বাবর আলী। শনিবার (২ মে) বাংলাদেশ সময় ভোর পৌনে ৬টায় তিনি শিখরে পৌঁছান।

এর মধ্য দিয়ে বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বতের মধ্যে পঞ্চমটি স্পর্শ করলেন তিনি। যা কোনো বাংলাদেশির জন্য প্রথম।

পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’র সভাপতি ও এই অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান বলেন, নেপালের আউটফিটার ‘মাকালু অ্যাডভেঞ্চার’র স্বত্বাধিকারী মোহন লামসালের সূত্রে আমরা বাবরের মাকালু শীর্ষে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হয়েছি। শিখরে বাবরের সঙ্গে আছেন আং কামি শেরপা। তিনি আজ ক্যাম্প-২ ও আগামীকাল বেসক্যাম্পে নেমে আসবেন বলে প্রত্যাশা করছি।
নেপালের মহালাঙ্গুর হিমাল অঞ্চলে অবস্থিত মাকালুর উচ্চতা ৮ হাজার ৪৮৫ মিটার বা ২৭ হাজার ৮৩৮ ফুট। পিরামিড আকৃতির এই পর্বতটি প্রবল বাতাস ও তুষারধসের ঝুঁকির জন্য পর্বতারোহীদের কাছে অন্যতম কঠিন শৃঙ্গ হিসেবে পরিচিত।
এর আগে বাবর আলী ২০২২ সালে আমা দাবলাম (২২,৩৪৯ ফুট) জয় করেন। ২০২৪ সালে একই অভিযানে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (২৯,০৩৫ ফুট) ও চতুর্থ উচ্চতম মাউন্ট লোৎসে (২৭,৯৪০ ফুট) আরোহণ করে অনন্য কৃতিত্ব গড়েন।
২০২৫ সালে তিনি অন্নপূর্ণা-১ জয় করেন এবং একই বছর অক্সিজেন ছাড়া আরোহণ করেন মাউন্ট মানাসলু (২৬,৭৮১ ফুট), যা ছিল কোনো বাংলাদেশির জন্য প্রথম।

মাকালু জয় বাবর আলীর জন্য ১৪টি আট হাজারি শৃঙ্গ জয়ের লক্ষ্যে পঞ্চম সাফল্য হিসেবে যুক্ত হলো।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice