শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

কক্সবাজারের চকরিয়ায় এক শিশুকে (৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার কাকারা ইউনিয়নের মিনিবাজার এলাকায় শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যার দিকে ধর্ষণের এই ঘটনার পর অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত বৃদ্ধকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে আসলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ভিকটিম ওই শিশুর পরিবারের অভিযোগ, উপজেলার কাকারা মিনিবাজার এলাকার বাসিন্দা কামাল উদ্দিন নামের এক ব্যক্তি নাস্তা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, শিশুটির শারিরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া হচ্ছে। শিশুটির ওপর চালানো পাশবিক ঘটনায় জড়িত কামাল উদ্দিনকে অভিযান চালিয়ে মেয়ের বাড়িতে আত্মগোপন থাকাবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।

এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice