সাংবাদিকদের সম্মানে রাজশাহীতে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

আজ (৬ মার্চ ২০২৬) সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখা। শুক্রবার নগরীর কুমারপাড়ায় অবস্থিত আমানা ফুড ভিল-এ এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির মহানগর সেক্রেটারি ডা. সাখওয়াত হোসেন।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা ও মতবিনিময়ের লক্ষ্যে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে বলেও আয়োজকরা জানান।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার সম্পন্ন হয়।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice