প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে রাজশাহীতে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে বিমানযোগে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান এমপি মিলন।
পরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও এমপি মিলনের মধ্যে রাজশাহীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এরপর প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রাজশাহী পিটিআই মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, প্রাথমিক শিক্ষা বিভাগের রাজশাহী বিভাগীয় উপপরিচালক (ডিডি) আব্দুস সালাম, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
