রোমোর সদস্য ফরম বিতরণ শুরু ২৬ আগস্ট

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সদস্য করার লক্ষ্যে সদস্য ফরম বিতরণের উদ্যোগ নিয়েছে রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশন (রোমো)

মঙ্গলবার (২৫ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত রাজশাহী নগরীর অলকার মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে সদস্য ফরম সংগ্রহ করা যাবে। ফরম পূরণ করে জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬

সদস্য হওয়ার আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংগঠনের সদস্য সচিবের কাছ থেকে সদস্য ফরম সংগ্রহ করা যাবে।

এদিকে, রোমোর পক্ষ থেকে রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের নির্ধারিত সময়ের মধ্যে সদস্য ফরম সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন রোমোর সদস্য সচিব মো. তুহিন আলী

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice