রাজশাহীতে তিন এনসিপি নেতার বিরুদ্ধে ব্যবস্থার দাবি;ব্যবস্থা না নিলে অব্যাহতি নিবেন নেতারা।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির তিন নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছে সংগঠনটির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি। অভিযোগে বলা হয়েছে, তারা কথিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থেকে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

অভিযুক্তরা হলেন— ১. মো: সাইফুল ইসলাম, ২. ফিরোজ আলম এবং ৩. শামীমা সুলতানা মায়া। এরা বর্তমানে রাজশাহী জেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।

লিখিত অভিযোগে বলা হয়, অভিযুক্ত নেতারা সরাসরি আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসনের চেষ্টা করেছেন, সাংগঠনিক সিদ্ধান্ত উপেক্ষা করে জুলাই যোদ্ধাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছেন। এছাড়া সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে অসাদাচরণ, দলীয় কর্মীদের ভীতি প্রদর্শন এবং শুভাকাঙ্ক্ষীদের অন্য দলে যোগ দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

আরও অভিযোগ করা হয়, জুলাই আন্দোলনের সময় তারা আন্দোলনের পাশে না দাঁড়িয়ে উল্টো ফেসবুকে বিতর্কিত পোস্ট করেছেন এবং পরবর্তীতে তা ডিলিট করেছেন, যা তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে।

এনসিপির পক্ষ থেকে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এসব কর্মকাণ্ড দলের ঐক্য, ভাবমূর্তি ও রাজনৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে। তাই নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সংযুক্তি হিসেবে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণে কিছু ছবি দলীয়ভাবে জমা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

এবিষয়ে এনসির রাজশাহীর একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক নেতাকর্মী বলেন,আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের একাধিক প্রমাণ আমাদের কাছে আছে। আমরা দেখেছি স্বৈরাচার হাসিনার ঘনিষ্ঠ সাবেক মেয়র লিটন ও তার স্ত্রী রেণীর সাথে একাধিক ঘনিষ্ঠ ছবি তাদের রয়েছে। এছাড়াও আমরা মৌখিকভাবে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি। অতএব তাদের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে কোন ব্যবস্থা নেওয়া না হলে আমরা এনসিপি থেকে অব্যাহতি নিব।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice