মাঠের খেলোয়াড়ের কণ্ঠ থেকে নির্বাচনী বার্তা

আমি মেহেদি হাসান পুলক।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের অধিনায়ক, এবং দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের হয়ে বিভিন্ন টুর্নামেন্ট খেলছি। শুধু অংশগ্রহণ নয়, একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর নাম গৌরবের সাথে উজ্জ্বল করেছি। এটা আমাদের সবার কাছে ভালোলাগার, গর্বের একটা বিষয়।
কিন্তু আফসোসের বিষয় হলো, চ্যাম্পিয়ন হওয়ার পরও আমরা খেলোয়াড়রা আমাদের প্রাপ্য সম্মানটা পাই না।

আমরা বিশ্ববিদ্যালয়ের হয়ে কেনো খেলি? প্রত্যেকটা খেলোয়াড়দের জিজ্ঞেস করলে একই উত্তর পাবেন, উত্তর একটাই সেটা হলো শুধুমাত্র ভালোবাসা ও সম্মানের জন্য, এখানে কোনো আর্থিক প্রণোদনা নেই। অথচ ন্যূনতম যে ফ্যাসিলিটিগুলো থাকা দরকার যেমন: জার্সি, জুতা, প্র্যাকটিস কিট, ইনজুরড খেলোয়াড়ের চিকিৎসা,প্রোপার নিউট্রিশন, এসবের কোনোটাই সঠিকভাবে মেলে না।
বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা:
আমি মাঠের মানুষ আমি সবই দেখেছি, কী ভয়াবহ কষ্টে একজন খেলোয়াড়কে এগোতে হয়। খেলোয়াড়ের ঘাম, পরিশ্রম, ইনজুরি, বঞ্চনা, সবকিছু আমি নিজে ভোগ করেছি, আমি জানি ইনজুরি হলে চিকিৎসা না পেলে কেমন লাগে, একজন প্রাপ্য সম্মান না পেলে কেমন লাগে এটা আপনারা সবাই জানেন, এই কারণেই আমি দৃঢ়ভাবে বলি,
Before talking about development, I must ensure the players’ right first.
কারণ খেলোয়াড়দের ন্যূনতম অধিকার নিশ্চিত না হলে কোনো উন্নয়নই টেকসই হবে না।
পার্থক্যটা কোথায়?
যিনি মাঠে খেলেননি, কিংবা যিনি উপরের লেভেল খেলছেন বোর্ড কিংবা ফেডারেশন এর অধীনে, অথবা এমন কেউ যে আমাদের এই লেভেলের বাস্তব অভিজ্ঞতা নেননি, বছরের পর বছরের স্ট্রাগল টা জানেন না, তিনি হয়তো বুঝবেন না একজন খেলোয়াড়ের আসল কষ্টটা কেমন। তত্ত্ব দিয়ে খেলোয়াড়দের সমস্যার সমাধান হয় না। সমাধান আসে মাঠের ভেতরের বাস্তব অভিজ্ঞতা থেকে।
আমি এতদিন মাঠে থেকে বুঝেছি, তাই জানি খেলোয়াড়দের জন্য কী করা জরুরি। আর আমি সেটা করতে প্রতিজ্ঞাবদ্ধ।
আমার ভিশন আপনারা জানেন,
“রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে দেশের ক্রীড়ার রাজধানী।”
এই স্বপ্ন শুধু আমার না, এটা আমাদের সবার।
আমি মাঠে নেমে খেলোয়াড়দের হয়ে খেলেছি,
এবার মাঠের বাইরেও খেলোয়াড়দের হয়ে লড়াই করতে চাই।

‘খেলাধুলার জয় হোক, ঐক্যের জয় হোক’

— মেহেদি হাসান পুলক
অধিনায়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল
সদস্য, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice