রাজশাহী পর্যটন মোটেলে অনুষ্ঠিত জেলা এনসিপির নতুন কমিটির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলনে হঠাৎ উগ্র মেজাজে ওই কক্ষে প্রবেশ করে সাংবাদিকদের বের হয়ে যেতে বলেন এই দুই বৈষম্যবিরোধী ছাত্র নেতা।
বের না হলে তালাবদ্ধ করার হুমকিও দেন তারা। রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা এমন ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিচার দাবি করেন। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত এদের সংবাদ সংগ্রহ বর্জনেরও ঘোষণা দেন রাজশাহীর সাংবাদিকরা।
