বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভূমিমন্ত্রী মিনুর সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

বুধবার (১৪ অক্টোবর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ভূমিমন্ত্রীর সহধর্মিণী সালমা শাহাদাত, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উপস্থিত ব্যক্তিরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে তাঁদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice