মাত্রারিক্ত বিদ্যুৎ বিল, সাশ্রয়ী হওয়ার আহবান ইবি প্রশাসনের

প্রতিবেদক: ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিমাসে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিলের কারনে হিটার, রাইস কুকার ব্যবহার থেকে বিরত থাকাসহ এসি, ফ্যানসহ যাবতীয় ইলেকট্রিক সামগ্রী ব্যবহারে সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার আহবান  জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ।

‎রবিবার (১৬ আগস্ট) দুপুরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার  ড. মনজুরুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

‎প্রজ্ঞাপনে বলা হয়, আদিষ্ট হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সকল ডিন, সভাপতি, হল প্রভোস্ট এবং অফিস প্রধানকে জানানো যাচ্ছে যে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রতিমাসে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে যার ব্যয়ভার নির্বাহ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

‎আরও বলা হয় , অফিস,বিভাগ,হলে হিটার, রাইস কুকার ব্যবহার থেকে বিরত থাকাসহ এসি, ফ্যানসহ যাবতীয় ইলেকট্রিক সামগ্রী ব্যবহারে সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice