রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে ৭ পিস ভারতীয় মাদক ট্যাপেন্টাডলসহ আটক করে আদালতে পেরণ করেছেন মতিহার থানা পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে তাকে আদালতে পেরণ করা হয়। পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯ এর (ক) ধারায় মামলা করেছে। মামলার এজাহার থেকে এই তথ্য জানা যায়।
মামলার এজাহার কপিতে আরও বলা হয়েছে, মোঃ হাসিবুল হাসান (২৯), পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা-মোছাঃ পারভীন আরা, সাং-মেহেরচন্ডী (মধ্যপাড়া), থানা-চন্দ্রিমা, মহানগর রাজশাহী। মতিহার থানার মামলা নং-১৭, তারিখ-১৫/০৮/২০২৬ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯ (ক) ধারায় মামলা।
এছাড়াও তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে, পিস পিস করে কাটা অবস্থায় ০৭ (সাত) পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, যার ওজন দুই দশমিক আট শূণ্য গ্রাম, আনুমানিক মূল্য দুই হাজার একশত টাকা। এছাড়াও একটি লাল কালো রংয়ের Pulsar 150 C.C মোটরসাইকেল।
বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির। তিনি বলেন, তাকে আজকে আদালতে পেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করা হয়েছে। দেশের প্রচলিত আইনে আদালত তাকে শাস্তি দিবে।
