৫ই আগস্টের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে ইবিতে আনন্দমুখর আয়োজন

প্রতিবেদক: ইবি প্রতিনিধি:


৫ই আগাস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা, প্রীতি ভলিবল প্রতিযোগিতা, ক্যাম্পাসজুড়ে আলোকসজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

‎উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া এবং সদস্য সচিব ড. আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

‎বিবৃতি অনুযায়ী, আগামী ৫ আগস্ট সকাল ৯টা ২০ মিনিটে প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করবেন।

‎এরপর সকাল সাড়ে ৯টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উপাচার্য। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। র‍্যালি শেষে কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

‎বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন আবাসিক হলের অংশগ্রহণে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি নারীদের জন্য পিলো পাসিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

‎দিবসটি উপলক্ষে আবাসিক হলগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এছাড়া ৫ আগস্ট সন্ধ্যা থেকে ৬ আগস্ট ভোর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, প্রশাসন ভবন, ভিসি বাংলোসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থান আলোকসজ্জায় সজ্জিত করা হবে।

‎এর আগে, গতকাল সকাল ১১টার দিকে শহীদ আনাস হলে শহীদ শাহরিয়ার খান আনাসের তাঁর মাকে লেখা চিঠির স্মারক ফলক উন্মোচন করা হয়। একই দিনে টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে শহীদদের স্মরণে ইবি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice