পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ৩ মাসের কারাদণ্ড

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া ও শিলমাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার ঝলমলিয়া ও শিলমাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের লক্ষ্য ছিল মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধ করা।

অভিযানে আটক তিনজন হলেন—মন্টু, পিতা জসীম উদ্দীন; আশিক, পিতা মৃত কদু এবং হাবিব ইসলাম, পিতা তোতাব আলী।

পরে আটক তিনজনের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice