রাজশাহীতে শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে গ্রাহক ও শুভানুধায়ীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পদ্মার ধার এক কমিউনিটি সেন্টারে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির রিটেইল বিজনেস জেনারেল ম্যানেজার মোহাম্মাদ কামরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহিদ হোসেন।
শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এজিএম প্রকৌশলী আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো, রফিকুল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স’র ভাইস প্রেসিডেন্ট মো. জিয়াউদ্দিন আহমেদ, শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির হেড অব ট্রেনিং ডিপার্টমেন্ট রাজু ইবনে হাবিব, ডেপুটি ম্যানেজার মো. নাজমুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক সালাউদ্দিন মিন্টু। প্রধান আলোচক ছিলেন জানে আলম রুমেল। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির রিলেশনশিপ মাসুদ হাসান শাহ প্রমুখ।
