রাজশাহী ওয়াসার নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে সংবর্ধনা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী ওয়াসার নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) নগরীর উপশহরে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ বলেন, রাজশাহী ওয়াসাকে আরও আধুনিক, সেবামুখী ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে রাজশাহী ওয়াসার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন। শেষে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice