মান্দা উপজেলা যুবদলের উদ্যোগে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক: নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃক্ষরোপণ, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে মান্দা উপজেলা যুবদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মান্দা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন কিন্তু সরকারি কাজে ব্যস্ত থাকার কারণে উপস্থিত হতে পারেননি নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান (মকে)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি লায়লা বারী টিপু, মান্দা উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আল মামুন, মো. শফিকুল ইসলাম ও মো. হেলাল উদ্দিন চঞ্চলসহ বিএনপি ও যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ।
মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এবং জলজ সম্পদ সংরক্ষণে পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়েও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে নানা অন্যায়-অত্যাচার ও প্রতিকূলতার মধ্য দিয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজনীতি করে আসছেন। বর্তমানে কিছু এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনরায় মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। যেকোনো অপচেষ্টা মোকাবিলায় যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে বলেও বক্তারা জানান।
বক্তারা আরও বলেন, যুবদলকে দুর্বল মনে করার কোনো সুযোগ নেই। দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বার্থে কাজ করে যাবেন।

আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মান্দা উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
দিনব্যাপী কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice