জুলাই গণহত্যার বিচার এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
বুধবার (২২ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে সংগঠনির সভাপতি মো: ইউসুফ আলীর এর নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির , সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়াসহ শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাথীবৃন্দ।এসময় তারা মাথায় “জান দেব জুলাই দিবো না” এবং জুলাই সংশ্লিষ্ট লেখা সংবলিত ফিতা বেধে মিছিলে অংশ নেন।
বিক্ষোভকালে সাধারণ শিক্ষার্থী ও কর্মীরা “জুলাই নিয়ে তালবাহানা চলবে না চলবে না”, “জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে করতে হবে”, “জুলাই সনদ মানে না যারা, বাংলাদেশের শত্রু তারা”, “আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”, “ষড়যন্ত্র করিস না, গদি কিন্তু থাকবে না” এবং “জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার” ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস উত্তাল করে তোলেন।
মিছিল পরবর্তী প্রধান ফটকো সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সমালোচনা করে বলেন, “ক্ষমতায় আসার পরে তাদের প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পারেনি। তারা জুলাই গণহত্যার বিচার এখনো শুরুই করতে পারেনি। তারা যেসব চিহ্নিত আসামি, তাদেরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। আমাদের ভাইয়েরা অথচ, মৃত্যুর বরণের দুই বছর হয়ে গিয়েছে।
সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা এখান থেকে এই দাবি জানাতে চাই আপনারা যদি জুলাই নিয়ে ছলচাতুরী করেন, তাহলে কিন্তু আপনাদের পরিণতি স্বৈরাচার হাসিনার মতোই হবে।
ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটানো হলেও বর্তমান সরকারের কর্মকাণ্ডে মূল পরিবর্তন আসেনি। তারা ফ্যাসিবাদের একই পথ অনুসরণ করছে এবং গণভোটের রায়কে উপেক্ষা করছে। আন্দোলনকারীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বৈরাচারমুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সরকার যদি ব্যর্থ হয় কিংবা আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করে, তবে এদেশের জনগণ ও আন্দোলনের কর্মীরা কোনো তালবাহানা সহ্য করবে না এবং সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করবে।
