শলুয়া ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী হাসান আলমগীর

রাজশাহীর চারঘাট উপজেলার ২ নম্বর শলুয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাসান আলমগীর একটি আধুনিক, বৈষম্যহীন ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, একটি আদর্শ ইউনিয়ন গড়ার মূল ভিত্তি হলো সমতা, সুশাসন ও টেকসই উন্নয়ন। শলুয়া ইউনিয়নের প্রতিটি মানুষের কল্যাণ নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
হাসান আলমগীর জানান, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণ, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং অবহেলিত, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
তিনি আরও বলেন, জনগণের মূল্যবান সমর্থন, দোয়া ও ভালোবাসা পেলে শলুয়া ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ, বৈষম্যহীন ও সেবামুখী মডেল ইউনিয়নে রূপান্তর করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।
তিনি দাবি করেন, কথার চেয়ে কাজে বিশ্বাসী হিসেবে তিনি সবসময় শলুয়া ইউনিয়নের মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।
উল্লেখ্য, মোঃ হাসান আলমগীর বর্তমানে রাজশাহী জেলা যুবদলের সদস্য এবং চারঘাট উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব। তিনি আসন্ন ২ নম্বর শলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
