জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল সম্পন্ন, সভাপতি ইফতিখার ও সম্পাদক ড. আব্দুর রশিদ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের রাজশাহী মহানগরীর ত্রিবার্ষিক কাউন্সিল আজ ৯ জুলাই বিকেলে নগরীর রাণীবাজার কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদে সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের সম্মানিত প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক

সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কাউন্সিল অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন, কেন্দ্রীয় জমঈয়তের সহ সভাপতি প্রফেসর ড ওসমান গণি ও প্রফেসর ড ইফতিখারুল আলম মাসউদ, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ড. মোযাফফর বিন মুহসিন ও শায়খ আব্দুল মাতীন, কেন্দ্রীয় পরিকল্পন ও উন্নয়ন সম্পাদক প্রফেসর ড মতিউর রহমান, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. সুলতান আহমেদ, জমঈয়ত শুব্বানের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শায়খ তানযীল আহমাদ প্রমূখ।


বক্তাগণ বলেন, বাংলাদেশ সহ সারা মুসলিম বিশ্ব জুড়ে চলা চরম বিপর্যয়ের প্রধান কারণ কুরআন ও সুন্নাহার পথ থেকে মুসলিমদের সরে আসা। সকল মতবাদের ত্যাগ করে কুরআন ও সহীহ সুন্নাহ কে ধারণ করতে পারলেই কেবল মুসলিমদের গৌরবোজ্জ্বল অতীত ফেরানো সম্ভব।


কাউন্সিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড ইফতিখারুল আলম মাসউদ কে সভাপতি ও রাজশাহী কলেজের অধ্যাপক ড মো. আব্দুর রশিদ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের রাজশাহী মহানগরীর ৩৭ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ ঘোষিত হয়।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice