রাজশাহীর আরডিএ পার্ক-এর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) উদ্যোগে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় নির্মিত আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বুধবার বেলা ১২টার দিকে আরডিএ ভদ্রা পার্কের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

উদ্বোধন শেষে ভদ্রা পার্কের সামনে বৃক্ষরোপণ করেন ভূমিমন্ত্রী। এ সময় অতিথিদের নিয়ে নবনির্মিত পার্কের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং নগরবাসীর জন্য আধুনিক বিনোদন ও উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের জন্য আরডিএ কতৃপক্ষকে স্বাগত জানান।

নগরবাসীর বিনোদন, স্বাস্থ্যকর পরিবেশ এবং পারিবারিক অবসর কাটানোর একটি নতুন কেন্দ্র হিসেবে রাজশাহী আরডিএ পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন মিজানুর রহমান মিনু।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ পবা মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামসহ রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice