পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০০ পিস টেপেন্ডাডল ট্যাবলেট সহ আটক ১

পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০০ (দুইশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আজ ০৬/০৫/২০২৬ তারিখ সন্ধ্যায় পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে পত্নীতলা থানার বাকরইল বাজার থেকে মোঃ মাহফুজুর রহমান (৩০), পিতা- আবু বক্কর সিদ্দিক, সাং- চকসহবত, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ কে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায় তার কাছ থেকে ২০০ (দুইশত) পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট (অবৈধ মাদকদ্রব্য) উদ্ধার করা হয়েছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পত্নীতলা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice