কবিতা: প্রাচুর্যের মরীচিকা

প্রাচুর্যের মরীচিকা
— ইঞ্জিনিয়ার মো. শামসুল হক জহির

মোহের মুকুট পরেছো, অন্ধ মানুষ!
স্বর্ণের ঝলকে হারিয়েছো অন্তর!
ভূমি, প্রাসাদ, সঞ্চয়—গণনা চলেছে পাহাড়ের মতো!
কিন্তু হৃদয় মরুভূমি, শূন্য, একলা, নিঃসঙ্গ!

তুমি বলছ—পৃথিবী আমার! চিরন্তন সাম্রাজ্য আমার!
কিন্তু কবর ডাকে—
“এসো! থেমে যাও! এখানে শেষ হয় অহংকার!”

না! এ উন্মাদনা সত্য নয়!
সময়ের বজ্রধ্বনি ভাঙবে মরীচিকার সব আবরণ!
যা নিয়ে গর্ব করো আজ,
কাল তারই সামনে দাঁড়াবে—জবাবদিহির দিনে!

হৃদয়ে রাখো দীপ—নিশ্চিত জ্ঞানের দীপ!
তাহলেই অন্ধকারে হারাবে না আত্মা!
মোহের মরুভূমিতে দৌড়াতে হবে না!
যেখানে তৃষ্ণা বাড়ে—শান্তি নেই, একলা যন্ত্রণার আগুন জ্বলে!

মানুষ! চোখ খোলো!
দেখবে অগ্নির সেই জ্যোতি!
নিজ চোখে দেখবে—
অহংকারের সব প্রাসাদ ভস্ম হয়ে যেতে!

সেদিন প্রশ্ন উঠবে—
“কোথায় সেই সুখ, সেই দুনিয়ার সম্পদের অহংকার?”
দুনিয়ার প্রতিটি নেয়ামত
হবে সাক্ষী তোমার সামনে!

তখন জ্বলে উঠবে চিরসত্য!
মানুষের মহিমা ধনে নয়—
জাগ্রত আত্মায়!
যে হৃদয় সত্যের শিখায় জ্বলে,
তারই হাতে লেখা হয়—
অনন্ত জীবনের জয়গাথা!

লেখক: ইসলামী চিন্তাবিদ, গবেষক ও কবি

কনসালট্যান্ট: এক্স এসিডিআই.ভোকা-ইউএসএইড, এসএমই ফাউন্ডেসন্স, টিজিএল ইন ভ্যালু এডেড ডেইরি প্রোডাক্টস।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice