চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদকে।
রোববার (১৫ মার্চ) এ নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে দেশের ৪২টি জেলায় জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হারুনুর রশিদ।
মো. হারুনুর রশিদ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং চাঁপাইনবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।
