ঈদে সোনামসজিদ বন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

ঈদুল ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর–এ আমদানি-রপ্তানি কার্যক্রম ১০ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এ স্থলবন্দর দিয়ে আগামী ১৮ মার্চ বুধবার থেকে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ছুটি শেষে ২৮ মার্চ শনিবার থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে।

সোনামসজিদ আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতির স্বাক্ষর করা এক পত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান।

তারা জানান, বন্ধের সময় বন্দরের কিছু অভ্যন্তরীণ পণ্য লোড-আনলোড, পরিবহনসহ অন্যান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

এদিকে ছুটির এ সময়ে সোনামসজিদ দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশে যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই জামিরুল ইসলাম।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice