চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় সিরাজুল ইসলাম (৪০) নামে এক মাদককারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সদর উপজেলার চরবাগডাঙ্গা গড়াইপাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদুল ডিলার (৩০) এবং ইসলামপুর উপজেলার লক্ষীনারায়নপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে সাদিকুল ইসলাম (৪৫)-কে বেকসুর খালাস দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২০ সালের ৭ আগস্ট রাতে সদর উপজেলার সন্দরপুর বাগডাঙ্গা খাকচাপাড়া সেতু এলাকায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান চালান। এ সময় ১ কেজি ৫৬০ গ্রাম হেরোইনসহ সিরাজুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ৮ আগস্ট র‌্যাবের উপ-পরিদর্শক হাফিজুর রহমান সদর থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ২০২০ সালের ২৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক জিন্নাতুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice