শহীদ হাদি হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জে শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে এবং তাঁর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে একটি প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় শহরের মার্কেট চত্বরে ‘SALUTING OUR CULTURAL HERO’ শিরোনামে এ কর্মসূচির আয়োজন করে ছাত্র-জনতা, চাঁপাইনবাবগঞ্জ। এতে গান, কবিতা, নাট্য পরিবেশনা, আবৃত্তি, গ্রাফিতি ও প্রতিবাদী স্লোগানের মাধ্যমে শহীদ হাদির জীবন, সংগ্রাম ও সাংস্কৃতিক অবদান তুলে ধরা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, এই আয়োজনের উদ্দেশ্য শুধু শহীদ শরিফ ওসমান হাদির স্মরণ নয়, বরং তাঁর হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা। তারা আরও বলেন, এমন বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে এ ধরনের হত্যাকাণ্ড বারবার ঘটতেই থাকবে। তাই ন্যায়বিচারের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিভিন্ন পরিবেশনায় শহীদ শরিফ ওসমান হাদিকে একজন সাংস্কৃতিক যোদ্ধা হিসেবে উপস্থাপন করা হয়। একই সঙ্গে তাঁর আদর্শ ধারণ করে ন্যায়বিচারের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

এ সময় ‘তুমি কে? আমি কে? হাদি হাদি’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব’, ও ‘খুনিদের শাস্তি নিশ্চিত করো’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে কর্মসূচিস্থল।

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন জুলাই ছাত্রনেতা আল- বশরি সেহান, সাব্বির আহমেদ, মোত্তাসিন বিশ্বাস, রবিউল ইসলাম, মাহাদি রহমান, আব্দুর রাহিম, বায়েজিদ ইসলামসহ বিভিন্ন বয়সী শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice