ভোলাহাটে ইকো’র উদ্যোগে ১০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ইকো (ECHO – Educational Charitable Humanitarian Organisation, USA)।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ইমামনগর এলাকায় ভোলাহাট মানবসেবা সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে ১০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. ইব্রাহীম, ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক নূরে আলম মুক্তা এবং হাঁউসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমান সোহেল।

এছাড়া উপস্থিত ছিলেন ২নং গোহালবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মো. রহমাতুল্লাহ এবং ভোলাহাট মানবসেবা সংগঠনের সভাপতি মো. রাসেল আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কনকনে শীতে অবহেলিত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে ইকো’র এই মানবিক উদ্যোগ প্রশংসনীয়। প্রবাসীদের অর্থায়নে পরিচালিত এই সংস্থাটি শিক্ষা ও মানবসেবামূলক কর্মকাণ্ডে নিয়মিত অবদান রেখে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice