তিন দিনের আবহাওয়া পূর্বভাসে যা জানা গেল

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে আবহাওয়া পূর্বাভাস তথ্যসূত্রে জানা গেছে। এছাড়াও  তিনদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রথম দিন শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানা গেছে।

দ্বিতীয় দিন (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এছাড়াও তৃতীয় দিন (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি একই থাকার সম্ভবনা রয়েছে।

 

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice