বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে আটক করেছে পুলিশ। জামায়াতের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। আজ বুধবার বেলা ১১ টা ৮ মিনিটে উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের বাসা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, মতিউর রহমান আকন্দ খুবই অসুস্থ। তার আজ ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল। পুলিশ একটা এম্বুলেন্স করে উনাকে নিয়ে গেছে বলে জামায়াত সূত্র জানিয়েছে।
আরো জানা গেছে, মতিউর রহমান আকন্দকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। ২৪ অক্টোবর রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গতকাল এম আর আই করেছে। আজ হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় তাকে আটক করা হয়।
