মরক্কোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়াল

মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি দুই হাজার ছাড়িয়েছে। গুরতর আহত হয়েছে কমপক্ষে দুই হাজার। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ভূমিকম্পে প্রাণহানি, আহত ছাড়াও অনেক সম্পাদের ক্ষয়-ক্ষতি হয়েছে যার পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভূমিকম্পে কমপক্ষে ২ হাজার ১২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে ২ হাজার ৫৯ জন। তাঁদের মধ্যে ১ হাজার ৪০৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) মাঝরাতে (স্থানীয় সময় ১১টা ১১ মিনিট) শক্তিশালী ভূমিকম্প মরক্কোতে আঘাত হানে। দেশটিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ছিল এটি।

মরক্কোর আসনি এলাকার তানসঘার্ট গ্রামে ভূমিকম্পে বিধ্বস্ত একটি বাড়ি। গতকাল শুক্রবারের ছবিছবি: রয়টার্স

ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮। শক্তিশালী এই ভূমিকম্পে মারাকেশসহ মরক্কোর বিস্তীর্ণ জনপদ এক রকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
মারাকেশ থেকে ৭২ কিলোমিটার দূরে এক পাহাড়ি এলাকায় উৎপত্তি ভূমিকম্পটির। মারাকেশ ছাড়াও পার্শ্ববর্তী উপকূলীয় তিন শহর রাবাত, কাসাব্লাঙ্কা ও এসাওরিয়া ভূমিকম্পে কেঁপে ওঠে। এতে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন এলাকা। ভূমিকম্পে এত প্রাণহানির ঘটনায় দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পে মারাকেশ ও এর আশপাশের এলাকায় শত শত ভবন ধসে পড়েছে, নয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহত ব্যক্তি ও ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা লোকজনকে উদ্ধারে জোর চেষ্টা চলছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice