শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : তথ্যমন্ত্রী কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করেছেন রুমিন ফারহানা আড়াই মাস ধরে অধ্যক্ষহীন রাজশাহী নার্সিং কলেজ মান্দায় রাধা গোবিন্দ মন্দিরে নাম সংকীর্তন অনুষ্ঠিত রাজশাহীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো VPL-13 এর ফাইনাল ও পুরস্কার বিতরণী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

স্বনির্ভর জেলা গড়ার লক্ষ্য, বুলবুলের ১০৩ দফা ইশতেহার ঘোষণা

Reporter Name
  • শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
স্বনির্ভর জেলা গড়ার লক্ষ্য, বুলবুলের ১০৩ দফা ঘোষণা
Share Now

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল দারিদ্র্য দূরীকরণ ও আর্থসামাজিক পরিবর্তনের লক্ষ্য সামনে রেখে ১০৩ দফা নির্বাচনী ইশতেহার পাঠ করেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবী এলাকায় পদ্মা নদীর তীরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে তিনি এ ইশতেহার দেন।

ইশতেহার ঘোষণাকালে নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জকে দারিদ্র্যমুক্ত ও স্বনির্ভর জেলা শহরকে রূপান্তর করাই তার প্রধান লক্ষ্য। তিনি জেলাটিকে শিক্ষা, শিল্প-বাণিজ্য ও প্রযুক্তিনির্ভর অঞ্চলে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি জানান, কৃষি, শিল্প, খাদ্য ও শ্রমিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন গড়ে তোলা হবে। পাশাপাশি নিরাপদ জেলা, সামাজিক নিরাপত্তা জোরদার, স্বাস্থ্যসেবা উন্নয়ন ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরির পরিকল্পনার কথাও তুলে ধরেন।

চর ও দিয়াড় এলাকার উন্নয়নে পৃথক উপজেলা গঠন, নৌ-অ্যাম্বুলেন্স চালু এবং নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ ও শহরের সঙ্গে সহজ যোগাযোগে সার্কেল রোড নির্মাণের ঘোষণা দেন।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আন্তঃনগর ও শাটল ট্রেন বৃদ্ধি, রেলস্টেশন আধুনিকায়ন, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক ছয় লেনে উন্নীত করা এবং জেলা সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা, পদ্মা ও মহানন্দা নদীর তীরে রিভার ড্রাইভ ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এবং বিশুদ্ধ পানি সরবরাহে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট করা, যুবকদের কর্মসংস্থানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রসারণ এবং ম্যাংগো ইন্ডাস্ট্রি ও কৃষিভিত্তিক ইপিজেড স্থাপনের উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।

এছাড়া মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা, চরাঞ্চলে পশু হাসপাতাল, ইউনিয়নভিত্তিক উপস্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়ন ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের অঙ্গীকার করেন। এবং নারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, বাজারে নামাজের ব্যবস্থা, বয়স্কদের কোরআন শিক্ষা এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন গঠনের ঘোষণা দেওয়া হয় ইশতেহারে। প্রবাসীদের সহায়তায় প্রবাসী কল্যাণ কেন্দ্র ও ক্ষুদ্র-মাঝারি শিল্পে সহযোগিতার কথাও বলেন তিনি।

জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে পরিকল্পিত, সবুজ ও পরিচ্ছন্ন চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলাই তার নির্বাচনী অঙ্গীকার বলে উল্লেখ করেন নূরুল ইসলাম বুলবুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category