বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года শিবিরেরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাত; প্রতিবাদে বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ বিদ্যুৎ সংকটে বন্ধ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় আবারও ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ নওগাঁ পোরসা থানার উদ্ধার কৃত ১০৭ কেজি বিষ্ণুমূর্তি রাজশাহী বরেন্দ্র গভেষনাগারে হস্তান্তর নওগাঁ পত্নীতলা থানায় হিরোইন সহ দুই মাদক ব্যাসায়ী আটক জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপতির রাবিতে শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও প্রক্টরকে হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হজে যাচ্ছেন চিত্রনায়িকা চম্পা ডাকার ফোরামে শান্তি ও গণতন্ত্রের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নওগাঁ পোরসা থানার উদ্ধার কৃত ১০৭ কেজি বিষ্ণুমূর্তি রাজশাহী বরেন্দ্র গভেষনাগারে হস্তান্তর

নওগাঁ জেলা প্রতিনিধি:
  • বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
নওগাঁ পোরসা থানার উদ্ধার কৃত ১০৭ কেজি বিষ্ণুমূর্তি রাজশাহী বরেন্দ্র গভেষনাগারে হস্তান্তর
Share Now

নওগাঁ পোরশা থানায় উদ্ধারকৃত ১৩৭ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক সম্পদ বিষ্ণুমূর্তি, থানা থেকে শিক্ষা ও গবেষণার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত বরেন্দ্র গবেষণা জাদুঘরে হস্তান্তর করেছে পোরসা থানা পুলিশ। নওগা পুলিশ সুপার, মোহাম্মা তারিকুল ইসলাম এর দিকনির্দেশনায় পোরশা থানা পুলিশ গত ২৫/০২/২০২৬ খ্রি: দিবাগত রাত্রী ২২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানাধীন ০১ নং নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামস্থ জনৈক রহমতের বাড়ির পশ্চিম পাশের পারিবারিক কবরস্থানের মধ্যে একটি বিষ্ণ মূর্তি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। যাহার উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি, ওজন প্রায় ১৩৭(একশত সাইত্রিশ) কেজি।

১৯৬৮ সালের পুরাকীর্তি আইন (১৯৭৬ সালে সংশোধিত) অনুযায়ী জব্দৃকত আলামত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রাধীন দপ্তর/জাদুঘরে হস্তান্তরের বিধান রয়েছে। এ সংক্রান্ত বাংলাদেশের প্রথম জাদুঘর তথা রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত বরেন্দ্র গবেষণা জাদুঘর কর্তৃপক্ষ ঐতিহাসিক এই প্রত্নতাত্ত্বিক সম্পদ নিয়ে গবেষণা ও শিক্ষা প্রধানের বিষয়ে আগ্রহ প্রকাশ করে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করেন।

এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার নওগাঁ এর নির্দেশনায় পোরশা থানা পুলিশ জব্দকৃত প্রত্নতাত্ত্বিক সম্পদটিকে গবেষণার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণাধীন বরেন্দ্র গবেষণা জাদুঘরে প্রদানের জন্য ০১/০৩/২০২৬ খ্রি. বিজ্ঞ আদালতে আবেদন প্রেরণ করা হয়।

উক্ত আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত বিষ্ণ মূর্তিটি পরিচালক, বরেন্দ্র গবেষনা জাদুঘর, রাজশাহী বরাবরে হস্তান্তরের জন্য ১২/০৩/২০২৬ তারিখ আদেশ প্রদান করিলে উক্ত আদেশের প্রেক্ষিতে অদ্য ২১/০৪/২০২৬ খ্রি. ১২.৩০ ঘটিকার সময় পোরশা থানা পুলিশ কর্তৃক উক্ত বিষ্ণু মূর্তিটি জনাব ড. কাজি এম মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত পরিচালক, বরেন্দ্র গবেষনা জাদুঘর, রাজশাহী বিশ্ববিদ্যালয় বরাবর হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category