বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года শিবিরেরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাত; প্রতিবাদে বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ বিদ্যুৎ সংকটে বন্ধ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় আবারও ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ নওগাঁ পোরসা থানার উদ্ধার কৃত ১০৭ কেজি বিষ্ণুমূর্তি রাজশাহী বরেন্দ্র গভেষনাগারে হস্তান্তর নওগাঁ পত্নীতলা থানায় হিরোইন সহ দুই মাদক ব্যাসায়ী আটক জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপতির রাবিতে শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও প্রক্টরকে হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হজে যাচ্ছেন চিত্রনায়িকা চম্পা ডাকার ফোরামে শান্তি ও গণতন্ত্রের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নওগাঁ পত্নীতলা থানায় হিরোইন সহ দুই মাদক ব্যাসায়ী আটক

নওগাঁ জেলা প্রতিনিধ:
  • বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
নওগাঁ পত্নীতলা থানায় হিরোইন সহ দুই মাদক ব্যাসায়ী আটক
Share Now

নওগাঁ পত্নীতলা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে মহিলা সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী ও বিক্রেতাকে হিরোইন এবং টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে।

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের মাদক বিরোধী জিরো টলারেন্স এর ধারাবাহিকতায় পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃনিয়ামুল হকের নেতৃত্বে পুলিশের একটা চৌকস টিম, গতকাল রাতে পত্নীতলা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানকালে মাদক ব্যবসায়ী/বিক্রেতা মালতী চৌধুরী (৬২), স্বামী- মৃত লোটন চৌধুরী, সাং-মামুদপুর (চৌধুরীপাড়া), থানা-পত্নীতলা জেলা- নওগাঁ কে তার হেফাজতে থাকা ০৩ (তিন) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হিরোইন সহ এবং মাদক বিক্রেতা মোঃ আব্দুল বারী (৩৬), পিতা মোঃ আতাউর রহমান, সাং ছোট চাঁদপুর, থানা পত্নীতলা, জেলা নওগাঁ কে ২০ (বিশ) পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ আরিকুল ইসলাম বলেন, মাদক ব্যাবসায়ীরা বর্তমান তাদের ব্যাবসার ধরন বদলে ফেলেছে। এখন তারা শিশু এবং মহিলাদের ব্যাবহার করার চেষ্টা করছে।গরীব ছেলে, মেয়েরা কিছু টাকার লোভে, এক জায়গা থেকে অন্য জায়গায় পৌছে দিচ্ছে এই ভয়াল মাদক।

তারা তো বুঝতে পারছে না এর ক্ষতিকারক দিক কি আছে। আমরা ও মহিলা পুলিশ দিয়ে তা উদ্ধার করার চেষ্টা করছি।পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সমাজের সকল স্তরের মানুষ কে যার যার অবস্হান থেকে সবাই কে সচেতন ও মাদকের কুফল সম্পর্কে প্রচার করার আহবান জানান। পত্নীতলা ধৃত এক মহিলা ও একজন পুরুষ আসামীদ্বয়ের বিরুদ্ধে পৃথক ২টি মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category