শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : তথ্যমন্ত্রী কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করেছেন রুমিন ফারহানা আড়াই মাস ধরে অধ্যক্ষহীন রাজশাহী নার্সিং কলেজ মান্দায় রাধা গোবিন্দ মন্দিরে নাম সংকীর্তন অনুষ্ঠিত রাজশাহীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো VPL-13 এর ফাইনাল ও পুরস্কার বিতরণী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চাই: বিএনপি নেতা রুবেল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চাই: বিএনপি নেতা রুবেল
Share Now

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নির্বাচনী জনসভায় বিএনপি নেতা মো. রুবেল আহমেদ বলেছেন, তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী করার লক্ষ্য নিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার বাচ্চামারি মাদ্রাসা মাঠে ধানের শীষের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুবেল আহমেদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আলহাজ্ব আমিনুল ইসলামকে বিজয়ী করতে সবাইকে মাঠে নামতে হবে।

তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় গেলে চার কোটি পরিবারের মাঝে বিনামূল্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হবে এবং প্রতিটি পরিবারকে মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

সভায় বক্তারা ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার সম্বলিত লিফলেট বিতরণ করেন। তারা আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category