শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года ইজারাদারের বাঁধে ডুবছে ফসল, প্রতিবাদে নাচোল-গোমস্তাপুরের কৃষকরা মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ রাশেদ প্রধানের কুশপুত্তলিকায় জুতা মারলেন ছাত্রদল রাবিতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন কর্মসূচি রাজশাহী চেম্বার নির্বাচন আজ, ভোটের লড়াইয়ে ৪৬ প্রার্থী সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে মনোনয়ন পাচ্ছেন ডা. মাহমুদা মিতু ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : তথ্যমন্ত্রী কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

এমপি হতে চাইনা, জনগণের সেবক হতে চাই: মিজানুর রহমান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
এমপি হতে চাইনা, জনগণের সেবক হতে চাই: মিজানুর রহমান
Share Now

‘আমি এমপি হতে চাইনা, আমি আপনাদের সেবক হতে চাই’ বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মু. মিজানুর রহমান। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে নাচোল উপজেলার সোনাইচন্ডী বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান বলেন, আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করেন, তাহলে আমি সকল ধর্মের এবং সব দলের মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো। আমার মাধ্যমে কোনো ধর্মের অথবা কোনো দলের লোক হয়রানির শিকার হবেন না

তিনি বলেন, ৫৫ ভোট দিয়ে আপনারা এমপি পেয়েছেন, কিন্তু সেবক পাননি। আমি এমপি হতে চাইনা, আমি আপনাদের সেবক হতে চাই। এবং যুবকদেরকে সাথে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

প্রধান বক্তার বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, বিগত দিনে যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায় না। যারা দিনের ভোট রাতে করার চেষ্টা করবে, দেশের মানুষ তাদের কঠোরভাবে প্রতিহত করবে। আমরা আগামীতে একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি ১১ দলীয় জোট তথা জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করবেন।

কসবা ইউনিয়ন জামায়াতের আমির মো. ইসমাইল হোসেন সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইয়াহইয়া খালেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মারুফুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন, জেলা এইচআরডি সম্পাদক মো. রুহুল আমিন, নাচোল উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ইয়াকুব আলী, গোমস্তাপুর উপজেলা আমির মো. ইমামুল হুদা ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. মোবারক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category