বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года নওগাঁর ধামুইরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতির উপর হামলা নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করে ইট ভাটায় জরিমানা নওগাঁ নিয়ামতপুরে আলোচিত ৪ হত্যার আসামি ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ ফুলের রঙে বসন্ত বিদায়, রাবি ক্যাম্পাসে মোহনীয় সাজ রাবিতে ইকবাল সন্ধ্যা অনুষ্ঠিত শিবিরেরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাত; প্রতিবাদে বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ বিদ্যুৎ সংকটে বন্ধ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় আবারও ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ

নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করে ইট ভাটায় জরিমানা

নওগাঁ জেলা প্রতিনিধি :
  • বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করে ইট ভাটায় জরিমানা
Share Now

আজ ২২ এপ্রিল বুধবার নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সরাসরি নির্দেশে পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মন এর নেতৃত্বে নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে পরিচালিত পাঁচপাকিয়া এলাকার মেসার্স এনবিএ ব্রিকসকে ২ লক্ষ টাকা, শিকারপুর এলাকার মেসার্স মনোয়ারা ব্রিকসকে ২ লক্ষ টাকা ও মেসার্স মজিদ ব্রিকস্ ম্যানুফ্যাকচারারকে ২ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। অভিযানে ৩ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৩টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ৬ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। জেলা পুলিশ , নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন বলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category