শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মে দিবসে আরইউজের আলোচনা সভা: সাংবাদিকদের ন্যায্য বেতনকাঠামো নিশ্চিতের দাবি মে দিবস নিয়ে শিক্ষার্থীদের ভাবনা: শ্রমের মর্যাদা, স্বপ্ন ও শঙ্কার গল্প স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত Alles über malinabet.de Alles über https://lolajack-casino.at/ যৌন নিপীড়ন মামলায় মাছরাঙা টিভির সাংবাদিক কারাগারে রাবির মন্নুজান হলে ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান রাবি ছাত্র ফেডারেশনের নেতৃত্বে তাসনুভা-ওয়াহিদ রাবি উর্দু বিভাগের নিয়োগ বিতর্কে পালটা ব্যাখ্যা, ‘মেধাতালিকা নয়, ছিল জ্যেষ্ঠতার ক্রম’

নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাবি প্রতিনিধি :
  • শুক্রবার, ১ মে, ২০২৬
নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক
Share Now

আজ শুক্রবার (১ মে) রাজশাহী মহানগরীর ২৯ নং ওয়ার্ডের মিজানের মোড়ে অবস্থিত বাইতুল মামুর জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

নামাজ শেষে রাসিক প্রশাসক সড়ক উন্নয়ন কাজের কারণে ক্ষতিগ্রস্ত বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৫ (পাঁচ) লাখ টাকার অনুদানের চেক মসজিদ কমিটির নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করেন।

এ সময় মসজিদের সার্বিক উন্নয়ন ও মুসল্লিদের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন তিনি।

এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মসজিদ, মাদ্রাসা, গির্জা সহ অন্যান্য ধর্মীয় উন্নয়ন ও আধুনিকায়নে নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমি দায়িত্ব পাওয়ার পর থেকে উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আজকে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে বাইতুল মামুর জামে মসজিদকে ৫ লাখ টাকার অনুদান প্রদান করা হলো। ভবিষ্যতেও মসজিদটির উন্নয়নে সহযোগিতা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, ২৯ নং ওয়ার্ডের রাস্তা, ড্রেন সহ যে সকল উন্নয়ন করা প্রয়োজন, পর্যায়ক্রমে সকল উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আপনারা আমাকে সহযোগিতা করুন। আমরা সকলে মিলে রাজশাহীকে বিশ্ব দরবারে তুলে ধর‍্যে চাই।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশল (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট সহ সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ, মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও মসজিদের মুসল্লীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category