ফেরদৌসী আহমেদের পদত্যাগে সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:


জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের পদত্যাগের পর তাঁর আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-৩ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ-সদস্য ফেরদৌসী আহমেদ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ/১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করায় জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ আসনটি শূন্য হয়েছে।

বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তির অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদীয় দলের সংশ্লিষ্ট নেতা এবং জাতীয় সংসদ সচিবালয়ের বিভিন্ন শাখায় পাঠানো হয়েছে।

এছাড়া শূন্য আসনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice