৬ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার, আদালতে ২ মাসের কারাদণ্ড

প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি :

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ও পবা থানা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য রাখা ও সাইকেল চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ আলোকা মোড় এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তারা হলেন—চন্দন (২৮), গোবিন্দ (২৩), সিয়াম (১৯) ও দেব (২০)। এ সময় তাদের কাছ থেকে ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের আদালতে হাজির করা হলে মামলাটি আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করেন আদালত। পরে চারজনকেই দুই মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পবা থানার দাদপুর পশ্চিমপাড়া এলাকায় সাইকেল চুরির অভিযোগে ওসামা হোসেন ওরফে সোহান (২৫) নামে একজনকে আটক করা হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, দাদপুর পশ্চিমপাড়া গ্রামের সুলতান আলীর (৪৫) বাড়ি থেকে একটি সাইকেল চুরি হয়। চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তি সাইকেলটি শনাক্ত করে সোহানকে আটক করেন। পরে সাইকেলটি শনাক্ত করে মালিকের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।

এ ঘটনায় সুলতান আলী পবা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহানকে গ্রেপ্তার করে এবং সাইকেলটি জব্দ করে। পরে তাকে উদ্ধার করা সাইকেলসহ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

আদালত সংক্ষিপ্ত বিচার শেষে সোহানকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে, মহানগরীতে অপরাধ দমনে এ ধরনের আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice