রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থলের কাছে পুকুরে মিলল যুবকের গলিত লাশ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল মাদ্রাসা মাঠের কাছের একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে নগরীর রাজপাড়া থানার শাহ মখদুম ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির দক্ষিণ পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুকুরটি জনসভাস্থল থেকে আনুমানিক আধা কিলোমিটার দূরে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরএমপির হোয়াটসঅ্যাপ মিডিয়া সেলে জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরে গোসল করতে নেমে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির আয়োজনে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice